ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
এনসিপির সমন্বয় সভায় দুই গ্রুপের সং’ঘর্ষ
রাজধানীর শাহবাগে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলে সংঘর্ষে ইউসুফ নামে এক কর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর ও জেলা ইউনিটের সমন্বয় সভা চলছিল। ঠিক সেই সময়, নিচতলার দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানা ইউনিটের নেতাকর্মীদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তা উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার সূত্রপাত তিন মাস আগের একটি আর্থিক লেনদেন থেকে। জানা যায়, বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করেন এবং বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবের মাধ্যমে স্থানীয় নেতা রিয়ানের কাছে পৌঁছে দেন। অভিযোগ উঠেছে, রিয়ান বংশাল থানার নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন, কিন্তু তা ফেরত দেননি। এমনকি তাদের আটক রাখারও চেষ্টা করেন বলে দাবি করা হয়েছে।
শুক্রবার সমন্বয় সভার দিন কনভেনশন হলে রিয়ানকে দেখে বংশাল থানা ইউনিটের নেতাকর্মীরা টাকা ফেরতের দাবি তোলেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে গড়ায়।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ বলেন, সমন্বয় সভার বাইরে ব্যক্তিগত একটি বিষয়ে ভুল বোঝাবুঝি থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে সিনিয়রদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়।
তিনি আরও জানান, যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ঘুরছে, সেটি আসলে দুজন কর্মীর পুরোনো ব্যক্তিগত লেনদেনের বিরোধ নিয়ে। দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল