ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
তিনটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার: মঞ্জু
নিজস্ব প্রতিবেদক: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার তিনটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। তিনি বলেন, দেশের বড় দুটি দল এবং একটি অনিবন্ধিত দল এই সরকারের সুবিধা ভোগ করছে। এই তিন দলের বিশৃঙ্খলার কারণে দুর্নীতি, দখলবাণিজ্য, পদায়ন ও বদলি বাণিজ্য বন্ধ হয়নি। এভাবে চলতে থাকলে আগামী নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।
তিনি উল্লেখ করেন, জুলাই মাসের অভ্যুত্থানে দেশবাসী স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে নতুন বাংলাদেশ গঠনের আশা প্রকাশ করেছিল, তবে বিশৃঙ্খলার কারণে সেই লক্ষ্য এখনও পূর্ণ হয়নি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, জনগণ দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে আর চান না। হাসিনার শাসনামলে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে এবং অর্থ লুটপাটের মাধ্যমে কানাডা ও মালয়েশিয়ায় সম্পদ জমা হয়েছে। গুম-খুনের ভয়াল পরিস্থিতি তৈরি করেছিল আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার। এজন্য জনগণ তাদের দেশ থেকে বিতাড়িত করেছে।
সভায় জেলা এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমান সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় যুবপার্টির সদস্য সচিব এবং ঝিনাইদহ-২ আসনে দলটির মনোনীত প্রার্থী হাদিউজ্জামান খোকনও উপস্থিত ছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শতভাগ জিপিএ-৫ পাওয়া স্কুলকে শোকজ