ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটুকু?
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় শুক্রবার (২৩ অক্টোবর) একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
পলাশের তথ্য অনুযায়ী, লঘুচাপটি আগামী ২৭ বা ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এটি আসার সম্ভাবনা খুবই কম।
তিনি আরও জানিয়েছেন, লঘুচাপের কারণে সৃষ্ট মেঘমালা বাংলাদেশের উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে ২৯, ৩০ ও ৩১ অক্টোবর। বিশেষ করে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যার মধ্যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। তবে প্রাথমিকভাবে দেশের ওপর এর কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়বে না।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, সম্ভাব্য লঘুচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দিকে অগ্রসর হতে পারে। স্থলভাগে ওঠার পর এটি কিছুটা উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং পশ্চিমা বাতাসের ধাক্কায় মেঘ আকারে বাংলাদেশের দিকে আসতে পারে। তিনি যোগ করেন, ২৯ অক্টোবরের দিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট