ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। দলের শীর্ষ নেতৃত্বের নিশ্চিত বক্তব্য অনুযায়ী, আগামী নভেম্বর মাসের মধ্যেই লন্ডন প্রবাস জীবন শেষ করে তিনি ফিরছেন ঢাকায়। এতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিএনপির রাজনীতিতে বড় ধরনের গতি আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন।” এ ঘোষণার মধ্য দিয়ে প্রায় দুই দশক ধরে চলা জল্পনা-কল্পনার অবসান হলো।
২০০৭ সালে এক-এগারোর পর গ্রেফতার হয়ে ২০০৮ সালে মুক্তি পেয়ে লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। এরপর আওয়ামী লীগ সরকারের সময় অনুপস্থিতিতে একাধিক মামলায় সাজা হলেও, শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় সব পরিস্থিতি। সব মামলায় খালাস পান তিনি এবং রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফের আসেন। সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি বিএনপির প্রার্থীবাছাই ও নেতৃত্বে সরাসরি ভূমিকা রাখবেন। আর বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন তা নির্ভর করবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে