ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি ৪৬৮
ডুয়া ডেস্ক: দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত একদিনে নতুন করে ৪৬৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগের বাইরে ১০৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৭ জন, খুলনা বিভাগে ১৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩৩ জন রয়েছেন। একদিনে ৪৭৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬৩ হাজার ৬৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫৯ জনের। এছাড়া চলতি বছরে ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ৭৩৭ জন রোগী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে