ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বাবার জানাজা থেকে শিল্পী মনির খানের আইফোন চুরি
ডুয়া ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান ২১ জানুয়ারি, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। তিনি গত ছয় মাস ধরে অসুস্থ ছিলেন এবং বিছানায় শয্যাশায়ী ছিলেন।
আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তবে জানাজা নামাজের সময় একটি দুঃখজনক ঘটনা ঘটে। মনির খানের আইফোন ১৪ প্রো ম্যাক্স চুরি হয়ে যায়। এই তথ্যটি নিজেই মনির খান সাংবাদিকদের জানান।
মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, “আমরা জানাজার সময় সেখানে উপস্থিত ছিলাম। নামাজের সময় মনির খানের পকেট থেকে মোবাইলটি চুরি হয়ে যায়, তিনি তা তখন খেয়াল করেননি। জানাজার মতো একটি মর্যাদাপূর্ণ আয়োজনে এই ধরনের ঘটনা দুঃখজনক।”
এ প্রসঙ্গে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা বলেন, “শিল্পী মনির খানের বাবা মারা যাওয়ার খবর আমরা শুনেছি, তবে তিনি আমাদের জানায়নি যে তার মোবাইল চুরি হয়েছে। যদি এমন কিছু ঘটে থাকে, তা অবশ্যই দুঃখজনক।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)