ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
ওয়ান ব্যাংকে অফিসার পদে নিয়োগ, আবেদন অনলাইনে
ডুয়া ডেস্ক: ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে ওয়ান ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘ক্যাশ অফিসার (ট্রেইনি অফিসার/অফিসার-গ্রেড-১ এবং অফিসার-গ্রেড-২)’ পদে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। আগ্রহীরা আগামী ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির শর্ত অনুযায়ী, প্রার্থীদের অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
চাকরিটি ফুল টাইম এবং নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। নিয়োগের পর প্রার্থীর কর্মস্থল হবে দেশের যেকোনো স্থান।
ওয়ান ব্যাংক পিএলসি জানিয়েছে, দক্ষ ও দায়িত্বশীল কর্মী নিয়োগের মাধ্যমে ব্যাংকের সেবা আরও গতিশীল করতে এই পদে লোক নেওয়া হবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন এজন্য ওয়ান ব্যাংক পিএলসির অফিসিয়াল নিয়োগ লিংকে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর ২০২৫।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)