ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
চীনা সামরিক বাহিনীতে বড় রদবদল
আন্তর্জাতিক ডেস্ক: বড় ধরনের সামরিক রদবদলের অংশ হিসেবে চীনের কমিউনিস্ট পার্টি অভিজ্ঞ কর্মকর্তা ঝাং শেংমিনকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পদে নিয়োগ দিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে দুর্নীতি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
চার দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষে ঝাং শেংমিনকে সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) দ্বিতীয় উপ-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। এই পদোন্নতির মাধ্যমে তিনি চীনের সর্বোচ্চ সামরিক সংস্থা সিএমসি-তে প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রথম উপ-চেয়ারম্যান ঝাং ইয়ৌশিয়ার পর তৃতীয় গুরুত্বপূর্ণ সদস্য হলেন।
এই নিয়োগের কয়েক দিন আগেই ৯ জন জেনারেলকে সামরিক কমিশন থেকে বহিষ্কার করা হয়, যাদের বিরুদ্ধে গুরুতর আর্থিক অপরাধের অভিযোগ ছিল। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ কেবল দুর্নীতিবিরোধী অভিযান নয়, বরং শি জিনপিংয়ের সামরিক নিয়ন্ত্রণ আরও দৃঢ় করার একটি রাজনৈতিক পদক্ষেপও হতে পারে। এটি সাম্প্রতিক দশকগুলোতে কমিউনিস্ট পার্টির সেনাবাহিনীতে সবচেয়ে বড় প্রকাশ্য শুদ্ধি অভিযানগুলোর একটি। এর আগেও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফংহে ও লি শাংফুর মতো শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল।
৬৭ বছর বয়সী ঝাং শেংমিন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্সের একজন জেনারেল। তিনি এর আগে সিএমসি-র দুর্নীতি দমন শাখার উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। শানশি প্রদেশের সন্তান ঝাং ১৯৭৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং সামরিক শৃঙ্খলা ও প্রশাসনিক স্বচ্ছতার জন্য কঠোর অবস্থানের কারণে পরিচিত।
একই বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি একটি নতুন পাঁচ বছর মেয়াদি নীতি নথি অনুমোদন করেছে। এতে ‘বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত স্বনির্ভরতা’কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চীনের প্রযুক্তি খাতের ওপর চিপ ও সফটওয়্যার নিষেধাজ্ঞা জারি করায় এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও, পার্টির নতুন পরিকল্পনায় পরিবেশবান্ধব জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়া, প্রতিরক্ষা আধুনিকীকরণ এবং দেশীয় ভোক্তা ব্যয় বাড়িয়ে রপ্তানি আয়ের ঘাটতি পুষিয়ে নেওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের