ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শাহরুখের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনব কাশ্যপের
বিনোদন ডেস্ক: বলিউড পরিচালক অভিনব কাশ্যপ এবার অভিনেতা শাহরুখ খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। 'দাবাং' খ্যাত এই পরিচালক সম্প্রতি শাহরুখের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনার পর এবার আরও চাঞ্চল্যকর তথ্য দেওয়ার ইঙ্গিত দিয়েছেন, তবে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে রাজি হননি।
কয়েকদিন আগে অভিনব বলেছিলেন যে, শাহরুখ শুধু নিতেই পারেন, সমাজের কাউকে কিছু দেওয়ার ক্ষমতা তার নেই। তিনি আরও যোগ করেন যে, বলিউডের এই প্রচলিত ধারণার অবসান হওয়া উচিত যেখানে সিনেমার সাফল্যের সমস্ত কৃতিত্ব নায়ককে দেওয়া হয় এবং ব্যর্থতার দায় পরিচালকের ওপর চাপানো হয়। এটিকে তিনি 'জিহাদি মানসিকতা' বলে অভিহিত করেছিলেন।
এই মন্তব্যের পর তৈরি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনব কাশ্যপ জানান, তিনি কাউকে আক্রমণ করতে চাননি। তিনি বলেন, "আমি শাহরুখ, সালমান ও আমির তিনজনের সঙ্গেই কাজ করেছি। প্রত্যেকেই একই মানসিকতা পোষণ করে না। সালমান নিজের প্রভাব প্রয়োগ করতে চায়, শাহরুখ তা করেন না। তিনি এত অসভ্য নন। তবে যেটা করেন তা হলো ছবির আইডিয়া নিজের প্রযোজনা সংস্থা থেকে করতে চান।"
পরিচালক আরও ইঙ্গিত দেন যে, তিনি শাহরুখের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জানেন যা প্রকাশ করলে অভিনেতার সমস্যা হতে পারে। তাই তিনি বিষয়টি প্রকাশ করতে চাননি এবং বলেছেন, "আমি চাই না আমার কারণে ওর সংসার ভাঙুক।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে