ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
দেশের উন্নতিতে দ্রুত নির্বাচন প্রয়োজন, কিছু দল পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, দেশের রাজনীতি, অর্থনীতি এবং শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর জন্য দ্রুত নির্বাচন অপরিহার্য।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফখরুল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের উন্নতির জন্য তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর রাজনৈতিক সরকার গঠন করা প্রয়োজন। ফখরুল বলেন, ফ্যাসিস্ট শাসনের কারণে দেশের অর্থনীতি এখন ক্ষতিগ্রস্ত। দেশের অর্থনীতি, শিক্ষা এবং সবকিছুর ভবিষ্যৎ নির্ভর করবে নির্বাচিত সরকারের ওপর।
বিএনপিকে ভিলেন দেখানোর চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে ফখরুল বলেন, অনেকে বলছে বিএনপি সংস্কার চায় না, কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা। দেশের যা কিছু উন্নতি হয়েছে, তা বিএনপি ও শহীদ জিয়াউর রহমানের হাত ধরে সম্ভব হয়েছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে ফখরুল বলেন, তিনি নেলসন ম্যান্ডেলার মতো দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক শত্রুদের সঙ্গে নিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল