ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিরিজ নিশ্চিতের লক্ষ্যে টাইগারদের সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জয়ী বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হেরে ১-১ সমতায় রয়েছে। ঘরের মাঠে স্পিননির্ভর উইকেট তৈরি করেও মেহেদী হাসান মিরাজের দল সিরিজ নিশ্চিত করতে পারেনি। সেই লক্ষ্য নিয়ে আজ (বৃহস্পতিবার) তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারা উইন্ডিজের মুখোমুখি হবে। ম্যাচটি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে।
সিরিজে নামার আগে সর্বশেষ ১২ ওয়ানডেতে কেবল একটিমাত্র জয় পাওয়া বাংলাদেশ জয়ে ফিরতে মরিয়া। দ্বিতীয় ওয়ানডেতে টাইগাররা প্রথমবার নিজেদের ইতিহাসে টাই দেখেছিল, তবে পরে সুপার ওভারে শাই হোপের দল ১ রানে জয় পায়। ফলে তৃতীয় ওয়ানডে হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী ম্যাচ।
সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। আগের ম্যাচেই তারা ৪ জন স্পিনার নিয়ে নেমেছিল এবং একই আক্রমণ আজও দেখা যেতে পারে। টাইগার ব্যাটারদেরও মিরপুরের কালো পিচে ক্যারিবিয়ান স্পিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের স্পিন আক্রমণও সমান তালে লড়াই করেছিল। এছাড়া, অধিনায়ক শাই হোপের মনোবল ভাঙতেও ব্যর্থ হয়েছেন বাংলাদেশের স্পিনাররা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ:ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আকিম অগাস্তে, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, আকিল হোসেন ও খারি পিয়েরে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে