ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিনিয়োগকারীদের ভরসা দিলো তালিকাভুক্ত ৪ কোম্পানী
নিজস্ব প্রতিবেদক : বুধবার (২২ অক্টোবর) প্রায় পতনের থেকে মুক্ত হয়ে উত্থানে ফিরেছে। লেনদেনের শুরুতে সল্প সময়ের জন্য সূচকের উত্থান হলেও পরবর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামা দেখা গেছে। আজ দুপুর পৌনে ১টা পর্যন্ত সূচক উঠানামার যে পরিস্থিতি ছিল তা অব্যাহত থাকলে শেষ মুহুর্তে পতন হত। কিন্ত সেই নিশ্চিত পতন থেকে রক্ষা করে উত্থানে ফিরিয়েছে ৪ কোম্পানি। এরফলে বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে আশার সঞ্চার হয়েছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ৫.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪.৬৯ পয়েন্টে। আর এই উত্থানের নেপথ্যে ছিল ৪ কোম্পানি। এগুলো হলো- ব্র্যাক ব্যাংক, লাফার্জহোলসিম, রবি আজিয়াটা এবং প্রাইম ব্যাংক। এদিন এই ৪ কোম্পানি সূচক বাড়িয়েছে প্রায় ১০ পয়েন্ট।
সবচেয়ে বেশি পয়েন্ট বাড়িয়েছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইর সূচকে ব্যাংকটির অবদান ছিল ৫ পয়েন্ট। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ১.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৯ টাকা ৯০ পয়সায়। আর শেয়ারটির দর ৬৮ টাকা ৫০ পয়সা থেকে ৭০ টাকায় উঠানামা করে। এছাড়া, দিনশেষে ব্যাংকটির ২ কোিিট ৮৬ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ ডিএসইর সূচকের দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে লাফার্জহোলসিম। আজ ডিএসইর সূচকে কোম্পানিটি প্রায় ৩ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৪.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ টাকা ৩০ পয়সায়। আর শেয়ারটির দর ৫১ টাকা ৯০ পয়সা থেকে ৫৩ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। এছাড়া, দিনশেষে কোম্পানিটির ৬ কোটি ৫২ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে রবি আজিয়েটা। আজ ডিএসইর সূচকে কোম্পানিটি ১ পয়েন্টের বেশি যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ২.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯ টাকা ৭০ পয়সায়। আর শেয়ারটির দর ২৯ টাকা থেকে ২৯ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। এছাড়া, দিনশেষে কোম্পানিটির ৬ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিকে, আজ ডিএসইর সূচকে প্রাইম ব্যাংকের অবদান ছিল ১ পয়েন্ট।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু