ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্নানঘরে পোশাক বদলের ভিডিও নিয়ে যা জানালেন উর্বশী
ডুয়া ডেস্ক : বলিউডের সিনেমায় সেভাবে দেখা যায় না উর্বশী রাউতেলাকে। সম্প্রতি তেলুগু সিনেমাতে ৬৪ বছরের নায়কের সঙ্গে কোমর দুলিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এই তারকা অভিনেত্রী।
কয়েক মাস আগেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল স্নানঘরে তার পোশাক বদলের ভিডিও। কিন্তু এবার উর্বশী বললেন, ওই ভিডিও নাকি ইচ্ছাকৃতভাবেই ফাঁস করা হয়েছিল।
অবশ্য উর্বশীর ওই ভিডিও ‘ঘুসপেঠিয়ে’ নামের এক সিনেমার দৃশ্য। আর সেই দৃশ্যটিই ছড়িয়ে দেওয়া হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই সময় উর্বশী অবাক হয়ে বলেছিলেন, কীভাবে ওই দৃশ্য ফাঁস হয়েছে তা নিয়ে কোনো ধারণাই নেই তার। এবার তিনি বললেন সম্পূর্ণ অন্য কথা। জানালেন, ওই দৃশ্য ফাঁস হয়ে যাওয়াটা পুরোটাই সাজানো।
উর্বশী বলছেন, সিনেমার নির্মাতারা খুব টেনশনে ছিলেন সিনেমাটি নিয়ে। জমি বন্ধক রেখে তারা সিনেমা বানিয়েছেন। তাই সিনেমাটিকে সফল করতে উদগ্রীব ছিলেন।
উর্বশী বলছেন, তাদের বেশ কিছু টাকা ঋণ হয়ে গিয়েছিল। জমি-ভিটেও ছাড়ার উপক্রম। রাস্তায় নেমে আসার পরিস্থিতি তৈরি হয়েছিল। আর তাই তারা আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছিলেন। আর তারপরই তারা ওই ভিডিও নিয়ে আমার অনুমতি চান। এমন নয়, দৃশ্যটিতে আমি বিশেষ কিছু করেছিলাম। তবুও ওরা দৃশ্যটি আগেভাগে লিক করতে চাইছিলেন।
প্রসঙ্গত, সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ৯ আগস্ট। এতে উর্বশীর সঙ্গে ছিলেন বিনীতকুমার সিং, গোবিন্দ নামদেব এবং অক্ষয় ওবেরয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)