ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
উপদেষ্টা পরিষদে পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতার প্রতিচ্ছবি দেখাতে সক্ষম হয়নি। বরং তারা কিছু নির্দিষ্ট দলকে সুবিধা দিয়ে সরকারের কার্যক্রম পরিচালনা করছে।
মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, স্বজনপ্রীতিবাজ উপদেষ্টাদের হাতে কতোটুকু নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে, তা নিয়ে দেশজুড়ে সংশয় ও সন্দেহ তৈরি হয়েছে।
রাশেদ খাঁন আরও বলেন, নির্বাচনের আগে শুধু সরকারি কর্মকর্তাদের রদবদল নয়, উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযানও অত্যন্ত জরুরি। তিনি মনে করেন, যেসব উপদেষ্টা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত, তাদের সরিয়ে দিয়ে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা উচিত।
তিনি বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। যেসব উপদেষ্টা দুর্নীতি করেছে, আত্মীয়স্বজনকে পুনর্বাসন করেছে, এবং সরকারকে নিজেদের সম্পদ মনে করেছে—তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে, বলেন রাশেদ।
রাশেদ জোর দিয়ে বলেন, জনগণের আস্থা পুনঃস্থাপনের জন্য উপদেষ্টা পরিষদে অবিলম্বে পরিবর্তন আনা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)