ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
টাকার বিপরীতে ডলারের মূল্য আরও বেড়েছে
নিজস্ব প্রতিবেদক :বুধবার (২২ অক্টোবর) বিভিন্ন ব্যাংকে প্রতি ডলার সর্বোচ্চ বিক্রি হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সায়, যা গত সপ্তাহে ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ বিনিময় হার ছিল ১২২ টাকা ২৫ পয়সা, যা আগের দিন ছিল ১২২ টাকা। এর আগেও, ২০ অক্টোবর পর্যন্ত এই হার ছিল প্রায় ১২১ টাকা ৮০ পয়সা।
ব্যাংক কর্মকর্তারা জানান, সম্প্রতি আমদানি এলসি খোলার হার বেড়ে যাওয়ায় ডলারের চাহিদা বাড়ছে, যার প্রভাব পড়ছে বাজারে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, শুধু সেপ্টেম্বরে ৬.৩ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে, যেখানে আগস্টে ছিল ৫.৩৮ বিলিয়ন ডলার।
এদিকে, ডলার রিজার্ভ শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে ৩৮ মিলিয়ন ডলার কিনেছে, প্রতি ডলার ১২১.৮০ টাকা দরে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ২.১২ বিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংক থেকে সংগ্রহ করেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ