ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি না করার আহ্বান হাসনাত আব্দুল্লাহর
নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে সেনাবাহিনীকে জনগণের বিপরীতে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, “আর কোনদিন দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন না করানো হয়। জনগণের রক্ষক সেনাবাহিনীকে যেন কখনও জনগণের মুখোমুখি দাঁড় করানো না হয়।”
এর আগে বুধবার সকালে গুম, খুনসহ জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় শুনানি অনুষ্ঠিত হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এসব মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি পরিচালনা করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ ছাড়া পলাতক আসামিদের হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। গুম সংক্রান্ত দুটি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২০ নভেম্বর। অন্যদিকে, জুলাই আন্দোলন ঘিরে রামপুরায় সংঘটিত ২৮ জনের হত্যাকাণ্ডের মামলার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল