ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
"বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাননি, চেয়েছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা"
নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে চেয়েছে। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।
ড. আসিফ নজরুল বলেন, “গতকাল বিএনপির সঙ্গে আলোচনায় যেটা বোঝা গেছে, তারা তত্ত্বাবধায়ক সরকার চাননি। বরং অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ ভূমিকা পালন করতে বলেছেন। আমরা তাদের বলেছি, আমরা ইতিমধ্যেই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। প্রধান উপদেষ্টাও এ বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন, বিশেষ করে জনপ্রশাসন ও অন্যান্য ক্ষেত্রে বড় ধরনের বদলির ক্ষেত্রে নিজে তদারকি করবেন।”
তিনি আরও জানান, বিএনপি স্পষ্টভাবে বলেছেন, দলীয় কোনো ব্যক্তি অন্তর্বর্তী সরকারের পদে থাকা উচিত নয়। নির্বাচনের সময় উপদেষ্টা পরিষদ ছোট হবে কি না, এ ধরনের কোনো দাবি বা আলোচনা হয়নি। প্রধান উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব আরও নিবিড়ভাবে মনিটর করবেন।
একজন উপদেষ্টার বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়োগ সংক্রান্ত অভিযোগের প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, “আমি জনপ্রশাসনের দায়িত্বে নেই, তাই এ বিষয়ে মন্তব্য করার জায়গা আমার নেই। এছাড়া আমাদের মনে হয় না যে জনপ্রশাসনের নিয়োগ-বদলি দলীয়ভাবে হয়। সব দলই আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, এক দল বলে এই দলের লোক আছে, অন্য দল বলে ঐ দলের লোক আছে। তাই এটা প্রমাণ করে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি