ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বর্তমান অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, সরকারের প্রশাসন যে সত্যিই নিরপেক্ষ এমন ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। সচিবালয় ও জেলা প্রশাসনে যারা ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করেছে, তাদের অপসারণ করে নিরপেক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, পুলিশ নিয়োগের ক্ষেত্রেও সরকারের নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। আমরা বিচার বিভাগে ফ্যাসিস্টদের প্রভাবমুক্ত করতে এবং সেখানে নিরপেক্ষ বিচারক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছি।
ফখরুল বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়েছি, সরকারের ভেতরে যদি কোনো দলীয় ব্যক্তি বা প্রভাবশালী থেকে থাকে, তবে তাদের অপসারণ করতে হবে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করে। মির্জা ফখরুলের নেতৃত্বে থাকা ওই দলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহ উদ্দিন আহমদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি