ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
নুরুল হক নুরের ওপর হামলা তদন্তে কমিশনের মেয়াদ বাড়ল
নিজস্ব প্রতিবেদক :গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং গুরুতর আঘাতের ঘটনা তদন্তের জন্য গঠিত তিন সদস্যের তদন্ত কমিশনের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ৪ সেপ্টেম্বর গঠিত এ কমিশনের সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজা। কমিশনকে শুরুতে প্রতিবেদন দাখিলের জন্য এক মাস বা ৩০ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল, যা শেষ হয় ১৯ অক্টোবর। মেয়াদ বাড়ানোর আদেশ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সদস্য হিসেবে রয়েছেন।
কমিশনকে আসলেই দায়িত্ব দেওয়া হয়েছে, ২৯ আগস্ট নুরুল হক নুরের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেওয়া। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশও দেবে কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশনকে সব ধরনের প্রশাসনিক সহায়তা ও ব্যয় নির্বাহে সহায়তা করবে। প্রয়োজন অনুযায়ী অন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীকেও কমিশনকে সহায়তার জন্য দায়িত্ব দেওয়া যেতে পারে।
ঘটনার সূত্রপাত ঘটে ২৯ আগস্ট কাকরাইলে, যখন গণঅধিকার পরিষদের একটি মিছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। দুই দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে সেনা ও পুলিশ সদস্যরা গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে দলের নেতা-কর্মীদের লাঠিপেটা করেন। এতে নুরুল হক গুরুতর আহত হন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল