ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
আসতে পারে ১/১১
আগামী পাঁচ বছরে বাংলাদেশ কোন পথে যাবে জানালেন ইকবাল করিম ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আগামী পাঁচ বছরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যদ্বাণীমূলক বিশ্লেষণ দিয়েছেন সাবেক সেনাপ্রধান। তাঁর মতে, দেশ সামনে যাচ্ছে এক অনিশ্চিত ও অস্থির সময়ের দিকে যেখানে অন্তর্বর্তী সরকারের স্থায়িত্ব, বিএনপির সম্ভাব্য ক্ষমতায় আসা, এবং ভারতের ভূমিকাই নির্ধারণ করবে রাজনীতির গতিপথ।
বিশ্লেষণে বলা হয়েছে, প্রথমত, বর্তমান অন্তর্বর্তী সরকার আরও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকতে পারে। এরপর নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে পারে। তবে দলটি পূর্ণ মেয়াদ টিকিয়ে রাখতে পারবে কি না, তা নির্ভর করবে ভারতের কৌশল ও আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থানের ওপর। বিএনপি যদি আওয়ামী লীগের আন্দোলন দমন করতে ব্যর্থ হয় তবে ফের ফিরতে পারে ১/১১ সরকার।
দ্বিতীয়ত, যদি আইন-শৃঙ্খলা অবনতি ঘটে বা সংস্কার উদ্যোগে ছাত্রচাপ বাড়ে, তাহলে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারই থেকে যেতে পারে। এমন পরিস্থিতিতে দুর্বল মন্ত্রীদের সরিয়ে ড. ইউনুসকে রাষ্ট্রপতি করে ঐক্যমতের সরকার গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
তৃতীয়ত, সংবিধান সংস্কারের উদ্যোগ জোরালো হলে আগামী পাঁচ বছর ব্যয় হবে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন এবং গণভোটের মতো বড় রাজনৈতিক প্রক্রিয়ায়।
তিনি মনে করেন, এই সময় দেশকে পার হতে হবে বিভ্রান্তি, রাজনৈতিক অস্থিরতা, হরতাল-অবরোধ ও সহিংসতার মধ্য দিয়ে। এতে অর্থনীতি আরও দুর্বল হবে, আর সাধারণ মানুষ পড়বে চরম দুর্ভোগে।
বিশ্লেষকের দাবি, এই পর্যবেক্ষণ সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত চিন্তা ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি। ৫ আগস্ট পরবর্তী ঘটনাপ্রবাহ, সাংবিধানিক সংস্কার এবং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এটি একটি বাস্তবসম্মত রাজনৈতিক বিশ্লেষণ বলে তিনি মনে করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল