ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কাফনের কাপড়ে নয়াপল্টনে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবিতে ফের উত্তাল নয়াপল্টন। কাফনের কাপড় জড়িয়ে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের অসন্তুষ্ট একাংশের নেতাকর্মীরা। তাদের হাতে ছিল নানা দাবি-সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড।
মিছিলে অংশ নেওয়া ছাত্রনেতারা “ছাত্রদলের অধিকার, দিতে হবে দিয়ে দাও” ‘জিয়া, খালেদা, তারেক রহমান—আমার নেতা মহান’সহ— এসব স্লোগান দিতে দিতে নয়াপল্টনের চায়না টাওয়ার মার্কেট থেকে যাত্রা শুরু করেন। পরে তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের পথে হলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করে বিএনপি। এরপর ১৫ জুন ২৬০ সদস্যের আংশিক কমিটি প্রকাশ করা হলেও বহু কর্মী-নেতা বঞ্চিত হন। আন্দোলন ও ত্যাগের পরও পদ না পাওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ।
বিক্ষোভ শেষে ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাদির শাহ পাটোয়ারী বলেন, “দেড় বছর ধরে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট