ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এ্যানি
নিজস্ব প্রতিবেদক: বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, শিক্ষকদের ন্যায্য দাবিগুলো দ্রুত মেনে নিতে হবে।
আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আয়োজিত মহাসমাবেশে উপস্থিত হয়ে এ্যানি শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানান। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই কিছু ক্ষেত্রে শিক্ষকদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে। তবে ২০ শতাংশ বাড়িভাড়া এখনও বাস্তবায়িত হয়নি। ৫ শতাংশ বাড়িভাড়া পর্যাপ্ত নয়, বিশেষ বিবেচনা প্রয়োজন। এমন কোনো কাজ করা উচিত নয় যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।’
এ্যানি শিক্ষকদের সুশৃঙ্খলভাবে ৯ দিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই শিক্ষকদের দাবির প্রতি নীতিগত একাত্মতা প্রকাশ করেছেন। এ্যানি বলেন, ‘নির্বাচনের পর বিএনপি সরকার গঠিত হলে সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবে। এটি ছোট কথা নয়, একটি প্রতিশ্রুতি। শিক্ষকদের বারবার রাস্তায় নামতে হবে না, তাদের মর্যাদার জায়গায় আসীন করতে হবে।’
গতকাল রবিবার সরকার বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করলেও শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করেছেন। আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবি মেনে নেওয়া না হলে শ্রেণিকক্ষে ফেরার কোনো পরিকল্পনা নেই।
এছাড়া শিক্ষক আন্দোলনের সঙ্গে বিএনপির পাশাপাশি গণঅধিকার পরিষদ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলও একাত্মতা প্রকাশ করেছে। শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চলবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী