ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
নাহিদের বক্তব্য অপ্রত্যাশিত-অগ্রহণযোগ্য: জামায়াতে ইসলামী
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের রাজনৈতিক প্রতারণা মন্তব্যের জেরে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি নিয়ে দুই দলের মধ্যে প্রকাশ্য বিরোধ তৈরি হয়েছে।
রোববার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বলেন, দায়িত্বশীল পদে থেকে নাহিদ ইসলামের এমন মন্তব্য অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য। তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনোভাবেই এমন মন্তব্যকে সমর্থন করে না।
এর আগে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, জামায়াতে ইসলামী যে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করেছে, সেটি ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। তার দাবি, জনগণের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের বাস্তব আলোচনা থেকে মনোযোগ সরাতেই জামায়াত এই ইস্যুকে সামনে নিয়ে আসে।
নাহিদ ইসলাম বলেন, ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার দাবিটি ছিল সাংবিধানিক সুরক্ষা হিসেবে। আমরা চাইছিলাম একটি জাতীয় ঐকমত্যের মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে। কিন্তু জামায়াত ও তাদের মিত্ররা সেই আন্দোলন হাইজ্যাক করে দলীয় স্বার্থে ব্যবহার করেছে।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে বা পরে কখনো সংস্কার আলোচনায় অংশ নেয়নি। তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি, কিংবা গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় কোনো দৃঢ় অবস্থান নেয়নি।
তার মতে, ঐকমত্য কমিশনের সংস্কারের প্রতি জামায়াতের হঠাৎ সমর্থন ছিল কৌশলগত অনুপ্রবেশ, যা প্রকৃত সংস্কার আন্দোলনের ছদ্মবেশে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের চেষ্টা।
নাহিদ ইসলাম শেষ করেন এই বলে, বাংলাদেশের জনগণ এখন তাদের প্রতারণা বুঝে ফেলেছে। জনগণ আর কোনো মিথ্যা সংস্কারবাদী বা কৌশলী রাজনীতিবিদের দ্বারা প্রতারিত হবে না। আল্লাহ এবং এই দেশের সার্বভৌম জনগণ কেউই অসৎ, সুবিধাবাদী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে আর ক্ষমতায় দেখতে চায় না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- আগামীকাল বৃত্তি পরীক্ষা ২০২৬, শেষ মুহূর্তের সেরা ১০ পরামর্শ