ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ছাত্রশিবির-বিএনপির সংঘর্ষ: আ’হত ৪০ জন
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সদর উপজেলায় ইসলামী ছাত্রশিবির ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার (১৮ অক্টোবর) কাশেমবাজার মসজিদে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কোরআন শিক্ষা ক্লাস অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় ইউনিয়ন যুবদল সভাপতির নেতৃত্বে সেখানে হামলার অভিযোগ ওঠে। পরদিন (রোববার) দুপুরে এ ঘটনায় সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ছাত্রশিবির। পরে বিকেলে প্রতিবাদ জানিয়ে সংগঠনটি একই মসজিদে দারসুল কোরআন প্রতিযোগিতার আয়োজনের ঘোষণা দেয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আছরের নামাজের পর দারসুল কোরআন শুরু হলে মসজিদের বাইরে বিএনপি নেতাকর্মীরা জিয়ার সৈনিক স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন। মসজিদের ভেতরে ছাত্রশিবিরের সদস্যরা অবস্থান নেন, আর বাইরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন। ঘটনাস্থলে সীমিতসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান বলেন, আমাদের শান্তিপূর্ণ কোরআন ক্লাসে বিএনপি হামলা চালিয়েছে। ভাইয়েরা মসজিদের ভেতর আহত অবস্থায় পড়ে আছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনী নীরব রয়েছে। বারবার মসজিদে হামলার ঘটনা ঘটছে।
অন্যদিকে নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুলের অভিযোগ, নামাজ শেষে মসজিদ থেকেই হামলা হয়েছে। যুবদলের সাবেক সভাপতি ফারুকের দুই ভাইসহ অনেকে আহত হয়েছেন। মসজিদের ভেতর থেকে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে।
সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, তবে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। বর্তমানে সেনাবাহিনী সেখানে অবস্থান নিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল