ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
কোয়াব থেকে পদত্যাগ করলেন খালেদ মাসুদ
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সদ্য নির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাসুদ পাইলট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বিসিবির দায়িত্ব গ্রহণের পর উভয় সংগঠনের স্বচ্ছতা ও পেশাদারীত্ব বজায় রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
রোববার (১৯ অক্টোবর) কোয়াবের সভাপতি বরাবর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন খালেদ মাসুদ।
পত্রে তিনি লেখেন, “কোয়াবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের। তবে বিসিবির পরিচালক হিসেবে নতুন দায়িত্ব নেওয়ার পর উভয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখতে কোয়াবের পদ থেকে সরে দাঁড়ানোই যুক্তিযুক্ত মনে করছি।”
কিছুদিন আগেই কোয়াবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছিলেন পাইলট, সঙ্গে ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। এর পরপরই ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের ক্যাটাগরি–৩ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ব্যবধানে জয় পান তিনি।
সেই নির্বাচনে ৪৫ ভোটের মধ্যে ৪৩টি ভোট পড়ে; একটি ভোট বাতিল হয়। বাকি ৪২ বৈধ ভোটের মধ্যে খালেদ মাসুদ একাই পান ৩৫টি ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল পান মাত্র ৭ ভোট।
বিসিবি ও কোয়াব উভয় সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকার কারণে ‘স্বার্থের সংঘাত’ এড়াতেই পদত্যাগের পথ বেছে নিয়েছেন এই সাবেক অধিনায়ক। তার এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন পেশাদারিত্ব ও সংগঠনের প্রতি দায়বদ্ধতার প্রতীক হিসেবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)