ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ফ্যাসিস্ট হলো চক্রান্তকারীরা, যোদ্ধারা নয় : সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক :বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই যোদ্ধা’দের নিয়ে তার একটি মন্তব্য প্রসঙ্গে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে, যা তিনি গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে দেখছেন এবং স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “তারা যথেষ্ট সম্মানজনকভাবে কথা বলেছেন, এভাবেই রাজনীতি ও গণতন্ত্র চর্চা হওয়া উচিত।”
রোববার (১৯ অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি 'জুলাই সনদ' সইয়ের দিনে ‘জুলাই যোদ্ধা’দের একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। বিষয়টি পরিষ্কার করতে সংবাদ সম্মেলনে হাজির হন সালাহউদ্দিন আহমদ।
সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেন, “জুলাই সনদ স্বাক্ষরের আগের সংঘর্ষের ঘটনায় সাংবাদিকরা আমাকে প্রশ্ন করলে আমি বলেছিলাম, ‘জুলাই যোদ্ধা’ নামে একটি সংগঠন আমাদের এবং ঐকমত্য কমিশনের সঙ্গেও যোগাযোগ করেছে। তাদের দাবিগুলো যৌক্তিক ছিল। আমি নিজেও এ বিষয়ে স্ট্যাটাস দিয়েছিলাম এবং তাদের দাবিকে সমর্থন করেছিলাম। ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বিষয়টি যথাযথভাবে তুলে ধরেছেন এবং সংশোধনীও দিয়েছেন। এরপর এই বিষয়ে তাদের অসন্তোষ থাকার কথা নয়।”
তিনি আরও বলেন, "সংঘর্ষে যারা জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে, তারা প্রকৃত ‘জুলাই যোদ্ধা’ নয়। কিছু উশৃঙ্খল ব্যক্তি ‘জুলাই যোদ্ধা’দের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা করেছে। আমি মনে করি, এটি ছিল ফ্যাসিস্ট সরকারের বাহিনীর পরিকল্পিত অপচেষ্টা—বিশৃঙ্খলা তৈরি করে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। প্রকৃত কোনো ‘জুলাই যোদ্ধা’ বা ঐ জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন বা ব্যক্তি এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে না।”
সালাহউদ্দিন দাবি করেন, তার বক্তব্য বিকৃত হয়নি, তবে এনসিপি তার বক্তব্যের একটি অংশ কেটে তা উপস্থাপন করেছে বলে মনে করেন তিনি। বক্তব্যের শেষাংশে তিনি স্পষ্ট করে বলেছেন, "আমি বিশ্বাস করি না—কোনো প্রকৃত ‘জুলাই যোদ্ধা’ এই অশান্তির সঙ্গে যুক্ত। বরং আমি তাদের সম্মান রক্ষা করতেই কথা বলেছিলাম যেন কেউ ভুলভাবে তাদের দায়ী না করে।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল