ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ট্রাম্পের তহবিল কাটছাঁটেও রেকর্ড পরিমাণ আয় বেড়েছে হার্ভার্ডের
ডুয়া ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তহবিল কমানোর সিদ্ধান্ত ও রাজনৈতিক চাপ সত্ত্বেও রেকর্ড পরিমাণ আয় করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ২০২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির তহবিল বেড়ে দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৯ বিলিয়ন ডলারে—যা আগের বছরের তুলনায় প্রায় ৪০০ কোটি ডলার বেশি।
বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ শাখা হার্ভার্ড ম্যানেজমেন্ট কোম্পানি (এইচএমসি) জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত ২০২৫ অর্থবছরে তারা ১১ দশমিক ৯ শতাংশ বিনিয়োগ রিটার্ন অর্জন করেছে, যা তাদের দীর্ঘমেয়াদি ৮ শতাংশ লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। ২০২৪ সালে এই রিটার্ন ছিল ৯ দশমিক ৬ শতাংশ, তখন তহবিল দাঁড়িয়েছিল ৫৩ দশমিক ২ বিলিয়ন ডলারে।
ট্রাম্প প্রশাসনের সময় শিক্ষা খাতে বরাদ্দ কমানোর সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বহু শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। হার্ভার্ডের সঙ্গে সেই বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে বাজেট সংকটের মধ্যেও বিশ্ববিদ্যালয়টি নিজেদের অবস্থান মজবুত করে তুলেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে তারা রেকর্ড ৬০০ মিলিয়ন ডলার অনুদান পেয়েছে—যা ইতিহাসে সর্বোচ্চ। প্রশাসনিক তহবিল কমানোর সিদ্ধান্তের পর থেকেই এই অনুদান প্রবাহ বেড়েছে।
হার্ভার্ড ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী এন পি নারভেকার জানান, বিশ্ববিদ্যালয়ের তহবিলের ৪১ শতাংশ প্রাইভেট ইকুইটি, ৩১ শতাংশ হেজ ফান্ড এবং ১৪ শতাংশ পাবলিক ইকুইটিতে বিনিয়োগ করা রয়েছে। আইভি লিগের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতোই হার্ভার্ড বিনিয়োগ ব্যবস্থাপনায় পথিকৃৎ ভূমিকা পালন করছে।
বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালান গার্বার ট্রাম্পের নাম না করে এক বিবৃতিতে বলেন, “আমরা অনিশ্চয়তা ও রাজস্ব উৎসের হুমকির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছি।”
অন্যদিকে ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল, ফিলিস্তিনের গাজায় যুদ্ধ চলাকালে হার্ভার্ড ক্যাম্পাসে ইহুদি-বিরোধী কার্যক্রমকে উৎসাহ দেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এটি ছিল বিশ্ববিদ্যালয়গুলোর বামধারার প্রভাব কমানোর এক রাজনৈতিক প্রয়াস। বর্তমানে গবেষণা তহবিল হ্রাস এবং বিদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে হার্ভার্ড কর্তৃপক্ষ আদালতে লড়ছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত