ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কারণে মুখ থুবড়ে পড়ল লিনডে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক শিল্প ও চিকিৎসা গ্যাস উৎপাদন প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ-এর নিট মুনাফা ২০২৫ সালের মার্চে শেষ হওয়া প্রথম নয় মাসে ৯৫ শতাংশ কমে ২৮ কোটি ৬১ লাখ টাকায় দাঁড়িয়েছে।
গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটি ৬২৮ কোটি ৫৮ লাখ টাকা মুনাফা করেছিল। এই মুনাফার বেশিরভাগই এসেছিল আমেরিকান-সুইডিশ শিল্প কোম্পানি ইএএসবি গ্রুপ-এর কাছে তার হার্ডগুডস ব্যবসা বিক্রির মাধ্যমে।
এই নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমে ১৮ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের ৪১৩ টাকা ৫ পয়সা থেকে অনেক কম।
কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২০২৫ সালের মার্চ শেষে ২০৮ কোটি ১৪ পয়সায় এবং শেয়ারপ্রতি নিট পরিচালন ক্যাশ ফ্লো ৮ টাকা ২৫ পয়সায় নেমে এসেছে।
কোম্পানিটি জানিয়েছে যে, হার্ডগুডস ব্যবসা বিক্রি করে পাওয়া এককালীন আয়ের কারণেই ২০২৪ সালের প্রথম নয় মাসে তাদের ইপিএস অস্বাভাবিকভাবে বেশি ছিল।
লিনডে বলেছে, তাদের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য কমার প্রধান কারণ হলো এই সময়ের মধ্যে বেশি ডিভিডেন্ড পরিশোধ করা; যদিও এই সময়ের অর্জিত মুনাফা দিয়ে কিছুটা ঘাটতি পূরণ হয়েছে। একই সময়ে দায়ের নিষ্পত্তি করার কারণে ক্যাশ ফ্লো-ও হ্রাস পেয়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ক্যাশ ফ্লো বিবরণী অনুযায়ী, লিনডে ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের শেয়ার বিক্রি থেকে তাদের নিট আয় ছিল ৭৯৪ কোটি ৭৬ লাখ টাকা।
গত বছরের মে মাসে লিনডে বাংলাদেশ তাদের প্রধান রাজস্ব-উৎপাদনকারী অংশ—ওয়েল্ডিং ইলেক্ট্রোড ব্যবসা—ইএসএবি গ্রুপ-এর কাছে বিক্রি করার সিদ্ধান্ত ঘোষণা করে। কোম্পানিটি তার সহযোগী প্রতিষ্ঠান লিনডে ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের শেয়ার বিক্রি করে দেয়, যা ওয়েল্ডিং ইলেক্ট্রোড বিভাগ পরিচালনা করত।
কোম্পানিটি তাদের ওয়েল্ডিং সহযোগী প্রতিষ্ঠানে ১৩ কোটি ৮২ লাখ শেয়ার ধারণ করত। সেই শেয়ার ইএসএবি মিডল ইস্ট এফজেডই-এর কাছে হস্তান্তর করে, যা ইএসএবি গ্রুপ-এর একটি সহযোগী প্রতিষ্ঠান।
ইএসএবি-এর ওয়েবসাইট অনুযায়ী, তারা ওয়েল্ডিং এবং কাটিং সরঞ্জাম ও ভোগ্যপণ্যে বিশ্বজুড়ে শীর্ষস্থানীয়, যার ১৪০টি দেশে ব্যবসায়িক কার্যক্রম এবং ২৬টি উৎপাদন কেন্দ্র রয়েছে। ১৯৭৩ সালে নিবন্ধিত এবং ১৯৭৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত লিনডে বাংলাদেশ ১৯৭৯ সালে ওয়েল্ডিং ইলেক্ট্রোড ব্যবসায শুরু করে। ১৯৯৫ সালে তারা রূপগঞ্জে প্রথম ইলেক্ট্রোড প্ল্যান্ট স্থাপন করে এবং উৎপাদন বাড়াতে পরে আরও তিনটি উৎপাদন লাইন যোগ করে।
লিনডে বাংলাদেশ ২০২৪ সালে তাদের শেয়ারহোল্ডারদের জন্য রেকর্ড-ব্রেকিং ৪ হাজার ৫০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করে। এর মধ্যে ৪০০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড এবং বছরের প্রথম সাত মাসে ঘোষিত ৪ হাজার ১০০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড অন্তর্ভুক্ত ছিল।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা