ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
রোববার জুলাই সনদে স্বাক্ষর দেবে গণফোরাম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ঐতিহাসিক দলিলে স্বাক্ষর করা হয়।
তবে অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সেদিন সনদে স্বাক্ষর করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণফোরাম। দলটি রোববার (১৯ অক্টোবর) এ সনদে স্বাক্ষরের ঘোষণা দিয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী। তিনি জানান, রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে সংসদ ভবনের এলডি হলে গণফোরাম তাদের স্বাক্ষর সম্পন্ন করবে।
এর আগে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, “সংবিধানের একটি বিষয়ে আমাদের কিছু পর্যবেক্ষণ ছিল, যার কারণে তৎক্ষণাৎ স্বাক্ষর করা সম্ভব হয়নি।” তিনি জানান, কমিশন সংশোধনী এনেছে বলে দলকে জানানো হয়েছে। এখন বিষয়টি দলীয় ফোরামে আলোচনার পরই স্বাক্ষর করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল