ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
আইডি হ্যাক একটি সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত: জামায়াত
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর টুইটার অ্যাকাউন্ট পরিকল্পিতভাবে হ্যাক করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
রোববার (১ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের মনে গভীর আশঙ্কা যে, ঘটনার পেছনে একটি দল বা তাদের সাইবার টিমের ষড়যন্ত্র কাজ করেছে। এর সঙ্গে কিছু বিশেষ ব্যক্তি জড়িত।”
এহসানুল মাহবুব জুবায়ের জানান, “কাল এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে একটি দল কিছু কর্মসূচি শুরু করেছে। মনে হচ্ছে, চক্রান্তকারীরা কয়েকদিন ধরে পরিকল্পনা করেই এটি বাস্তবায়ন করেছে। তারা নিয়ন্ত্রণ নিয়ে আপত্তিকর পোস্ট করেছে, যা আমাদের ভাবনা ও চিন্তার সঙ্গে সাংঘর্ষিক।”
তিনি আরও বলেন, “রাতের দিকে জিডি করা হয়েছে। আগামীতে আইনি পদক্ষেপসহ সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটি জামায়াতকে বিতর্কিত করার অপচেষ্টা। একদল মানুষ জামায়াতকে প্রশ্নবিদ্ধ করতে চক্রান্ত করছে। এ বিষয়ে ইসিকেও জানানো হবে।”
ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের আইটি সেলের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, “৩১ জানুয়ারি বিকাল ৪টার দিকে সর্বশেষ জামাত আমিরের অফিসিয়াল এক্স হ্যান্ডেল পোস্ট হয়েছে। পরে আমরা লক্ষ্য করি, ৪টা ৩৭ মিনিটে একটি আপত্তিকর পোস্ট করা হয়েছে। এটি আমাদের চিন্তা ও ভাবনার সঙ্গে সাংঘর্ষিক। পরবর্তীতে বুঝতে পারি, এটি হ্যাক করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের সার্ভার সিকিউরিটি টিম অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে।”
তিনি বলেন, “৫টা ২২ মিনিটে আমরা রিজয়েন্ট দিয়েছি এবং অ্যাকাউন্টের বর্তমান অবস্থা ও ঘটনার বিশদ ঘোষণা করেছি। তদন্ত চলছে যে, এই ঘটনা কীভাবে ঘটেছে। কয়েকদিন ধরে আমাদের কিছু আইডি ও পেজে সাইবার হামলার চেষ্টা চলছে।”
সিরাজুল ইসলাম আরও বলেন, “শুধু আমিরের এক্স অ্যাকাউন্টই নয়, একই সঙ্গে একটি ফেসবুক পেজের নিয়ন্ত্রণও চক্রান্তকারীরা নিয়েছিল। আমরা দেশের প্রতি মানুষের কমিটমেন্ট এবং পজিটিভ কাজগুলো তুলে ধরার চেষ্টা করি। এই কার্যক্রমের বিরুদ্ধে অন্যায় ও অপচেষ্টার মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)