ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সেঞ্চুরিতে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার
স্পোর্টস ডেস্ক: নারী ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের কিরন নাবগিরে আন্তর্জাতিক। নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের চার বছরের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়ে কিরন মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করেছেন। এই সাফল্য ভারতের ঘরোয়া সিনিয়র ওমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে পাঞ্জাবের বিরুদ্ধে এসেছে।
নাগপুরে মহারাষ্ট্রের হয়ে খেলা কিরন নাবগিরে মাত্র ৩৫ বলে ১০৬ রান করেন। তার ব্যাটে আসে ১৪টি চার এবং ৭টি ছক্কা। ওপেনার ইশ্বরি সাভকার দ্রুত আউট হলেও নাবগিরে মুক্তা মাগরের সঙ্গে ১০৩ রানের জুটি গড়ে দলকে মাত্র ৮ ওভারে জয় নিশ্চিত করেন। এই ইনিংসে কিরনের অবদান ছিল দলের মোট রানের ৯৪ শতাংশ।
নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির তালিকায় নাবগিরের এই রেকর্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে তিনি সেরা। নাবগিরে একমাত্র নারী ক্রিকেটার যাঁর স্ট্রাইকরেট ৩০০-এর ওপরে। আন্তর্জাতিক রেকর্ডে ৩৮ বলে সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রা ডটিন।
৩১ বছর বয়সী নাবগিরের ভারতীয় জাতীয় দলের অভিষেক হয় ২০২২ সালে। প্রথম ৬ ম্যাচে মাত্র ১৭ রান করেছিলেন। তবে সিনিয়র ওমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে তিনি ইতিমধ্যেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ২০২২ সালে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৭৬ বলে ১৬২ রান করেন, যা ভারতের প্রথম নারী ক্রিকেটারের ১৫০ রানের ইনিংস। এছাড়া দ্য হান্ড্রেড ও বিগ ব্যাশেও কিরনের উল্লেখযোগ্য রেকর্ড রয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী