ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
জুলাই সনদ স্বাক্ষরের দিনে বিশৃঙ্খলা ফ্যাসিস্ট বাহিনীর: সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, জুলাই সনদ স্বাক্ষরের দিন সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, যা তিনি আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর কর্মকাণ্ড বলে উল্লেখ করেন।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। এর আগে, জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইযোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সঙ্গে কথা বলেছিল। ঐকমত্য কমিশনের সঙ্গেও তারা আলোচনা করেছে। তাদের কিছু যৌক্তিক দাবি ছিল, যা পূরণের জন্য আমি কথা বলেছিলাম। এটি ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ সঠিকভাবে অ্যাড্রেস করেছেন। প্রেসেও বলা হয়েছে যে এটি সংশোধন করা হয়েছে। তাই তাদের অসন্তোষ থাকার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, যে বিশৃঙ্খলা ঘটেছে, আমরা তা তদন্ত করেছি। দেখা গেছে, জুলাই যোদ্ধাদের নামে ছাত্রনামধারী কিছু উশৃঙ্খল ব্যক্তি ঢুকেছে। আমি মনে করি, এটি ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী পরিচালিত। আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এখনও বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার চেষ্টা করছে। এখানে কোনো জুলাই যোদ্ধা, মূল জুলাই অভ্যুত্থানের সংগঠন বা ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্ক নেই।
একই প্রশ্নের জবাবে তিনি জানান, জুলাই সনদে এনসিপিসহ বাম জোটের স্বাক্ষর না করায় আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ এখনও উন্মুক্ত আছে। আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন। এতে আমাদের আগামী নির্বাচনের জন্য কোনো বড় প্রভাব পড়বে না। সহনশীলতা সব পক্ষেই আসবে। হয়তো তাদের কিছু দাবি-দাওয়া আছে, যা সরকার ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে পূরণ হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করতে বিএনপি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চায়। জাতি মনে করে জিয়াউর রহমানের সমাধি বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিমূল। আমরা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতোমধ্যে পরিবর্তনের চর্চা শুরু করেছি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট