ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক-কর কমলো
ডুয়া নিউজ : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাতাস বিশুদ্ধ করার যন্ত্র এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে। এ ছাড়া পণ্যটি আমদানিতে রেগুলেটরি শুল্ক ও আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
অব্যাহতির আগে পণ্যটির উপর ২৫ শতাংশ কাস্টমস শুল্ক, ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুলেটরি শুল্ক, ৫ শতাংশ আগাম কর বা অ্যাডভান্স ট্যাক্স, ৫ শতাংশ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ও ১৫ শতাংশ ভ্যাট সব মোট ৫৩ শতাংশ করভার ছিল।
এর আগে, গত ১৯ ডিসেম্বর বিদ্যুৎ ভবনে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে মাস্ক ও এয়ার পিউরিফায়ার ব্যবহারের পরামর্শ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বছর খানেকের মধ্যে বায়ুদূষণ কমানো ‘সম্ভব নয়’ বলেও তখন মন্তব্য করেন তিনি।
পরে এই বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমদানি কর কমানোর নির্দেশনা আসে এনবিআরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার