ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
যে কারণে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপিসহ চার দল অনুপস্থিত
নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত থাকলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাম ধারার চারটি দল অনুষ্ঠান থেকে দূরে থাকল। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া বাম ধারার চারটি রাজনৈতিক দলও অনুষ্ঠানে যোগ দেয়নি। ওই দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ জাসদ।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার বিকেল সাড়ে ৪টায় শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছান। এছাড়া বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা আগে থেকেই উপস্থিত ছিলেন।
এনসিপি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আইনি ভিত্তির নিশ্চয়তা না পেলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। আজ দুপুরে রাজধানীর ইস্কাটনে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং একটি কাগজে স্বাক্ষর করছে।
সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির বলেন, “আমরা গতকালই আমাদের অবস্থান জানিয়েছি। সিপিবিসহ চার বাম দলের কেউ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হননি।”
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপে গঠন করা ছয়টি সংস্কার কমিশন নিজেদের প্রস্তাবনা নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করেছে এবং ঐকমত্য কমিশন এ বিষয়ে কাজ করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- আজকের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জানুন