ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জার: ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামাকে লজ্জাজনক হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৭ অক্টোবর) মিরপুর ১০-এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে ঢাকা-১৫ সংসদীয় আসনের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ স্বাক্ষরের দিনে শহীদ পরিবার ও আহতরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। এটি লজ্জার। ইন্টেরিম সরকারের ব্যর্থতার কারণে তারা এ পরিস্থিতিতে পড়েছে। তিনি আরও বলেন, আগে তারা জালিমদের হাতে মার খেয়েছে, আর আজ ইন্টেরিম সরকারের হাতে মার খেলে আমরা কোথায় এই লজ্জা রাখব?
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের উচিত দায়িত্বের প্রতি সুবিচার করা। আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না। অনেকের দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে, তবে জুলাই যোদ্ধাদের দাবি-দাওয়া ভিন্ন মর্যাদার। এটাকে অবশ্যই ভিন্নভাবে দেখা দরকার।
জামায়াতের আমির উল্লেখ করেন, দল দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়েছে। বাংলাদেশের জনগণ সাক্ষী—আমরা কখনও চাঁদাবাজি করিনি। বরং নিরীহ জনগণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়াই। অনেক জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে আহত হয়েছে। এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের।
আজ সকাল ১০টার দিকে কয়েকশ’ ‘জুলাই যোদ্ধা’ সংসদ ভবনের বাউন্ডারি পেরিয়ে মূল অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং অতিথিদের জন্য নির্ধারিত আসনে বসে পড়েন। পুলিশ তাদের সরাতে গেলে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এরপর দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, অগ্নিসংযোগ এবং টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট