ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে-প্রতিপক্ষ কে ও জানুন সময়সূচি
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ শেষ করে এবার নতুন অভিযানে নামছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। টানা সাফল্যের পর এবার তাদের লক্ষ্য বিশ্বকাপের মূল পর্বের আগে নিজেদের কৌশল ও স্কোয়াডকে আরও শক্তিশালী করা। এজন্য নভেম্বরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই ম্যাচগুলোকে তারা দেখছে বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ পরীক্ষামঞ্চ হিসেবে।
প্রতিপক্ষ নিশ্চিত:
ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ফিফা উইন্ডোতে অনুষ্ঠিতব্য এই দুটি ম্যাচে প্রতিপক্ষ হবে আফ্রিকার দুটি শক্তিশালী দল সেনেগাল ও তিউনিসিয়া।
ম্যাচের তারিখ ও ভেন্যু
১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৮ নভেম্বর ফ্রান্সের লিলেতে তিউনিসিয়ার বিপক্ষে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সিবিএফ ও ব্রাজিলের সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত এই ঘোষণা ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পুরনো স্মৃতি ও মার্টিনেল্লির উচ্ছ্বাস
এমিরেটস স্টেডিয়ামে ব্রাজিলের রয়েছে মধুর স্মৃতি। ২০১৮ সালে এই মাঠেই উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল তারা। তবে সেনেগালের বিপক্ষে রেকর্ড ততটা সুখকর নয় একবার হেরেছে, একবার ড্র করেছে। তাই এবারের ম্যাচটি হবে নিজেদের অতীত পরিসংখ্যান বদলে দেওয়ার সুযোগ। আর্সেনালের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জন্য এই ম্যাচটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
নিজের ক্লাব মাঠে জাতীয় দলের জার্সি গায়ে নামতে পেরে তিনি বলেন, এমিরেটস আমার দ্বিতীয় ঘর। এখানে জাতীয় দলের হয়ে মাঠে নামা আমার ক্যারিয়ারের এক অবিস্মরণীয় মুহূর্ত।
বিশ্বকাপের পথে ব্রাজিলের রিহার্সাল
এই দুই প্রীতি ম্যাচের মাধ্যমে কোচ কার্লো আনচেলত্তি নতুন মুখদের যাচাই করার সুযোগ পাবেন। দলের কৌশলগত দুর্বলতা চিহ্নিত করা ও শক্তিশালী স্কোয়াড গঠনের দিকেই নজর দিচ্ছেন তিনি। বিশ্বকাপের মঞ্চে সেরা ফর্মে ফিরতে এই ম্যাচগুলো ব্রাজিলের জন্য হবে বাস্তব পরীক্ষার মতো। ফুটবলভক্তরা তাই এখন অপেক্ষায় নভেম্বরে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামা নতুন রূপের সেলেকাওকে দেখার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)