ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শর্ত মানলেই জুলাই সনদে সই করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করবে কি না, তা জানতে আরও কিছুটা অপেক্ষা করতে বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁ জেলার রানীশংকৈলে আয়োজিত এক কর্মসূচিতে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, “বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা, সেটির সিদ্ধান্ত এখনো হয়নি। আমাদের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতগুলো যদি সনদে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়, তাহলে আমরা স্বাক্ষর করার বিষয়ে সিদ্ধান্ত নেব। কালকের দিন পর্যন্ত অপেক্ষা করুন, তখনই জানতে পারবেন বিএনপি সনদে সই করবে কি না।”
তিনি আরও বলেন, “সংস্কার ইস্যুতে বিএনপি সবসময়ই ইতিবাচক। আমরা গণভোট মেনে নিয়েছি। তবে সনদে যদি মৌলিক সংশোধনগুলো প্রতিফলিত না হয়, তাহলে সেটিতে স্বাক্ষর করা সম্ভব নয়। এখনই অস্থির হওয়ার কিছু নেই, অপেক্ষা করুন।”
মির্জা ফখরুল মনে করেন, জুলাই সনদ নিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও বিএনপি দায়িত্বশীল অবস্থান বজায় রাখছে এবং আলোচনার দরজা খোলা রেখেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল