ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
জামায়াত থেকে ৩০ নেতা-কর্মী যোগ দিলেন বিএনপিতে
নিজস্ব প্রতিবেদক:সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগদান করেছেন সাবেক ওয়ার্ড আমির আনোয়ার হোসেনসহ প্রায় ৩০ জন নেতা-কর্মী। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বাঙালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির আয়োজিত এক কর্মিসভায় তারা আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা হাতে নিয়েছেন, জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
বিএনপির বরাত দিয়ে বলা হয়েছে, আনোয়ার হোসেনের নেতৃত্বে জামায়াতের এই ৩০ জন কর্মী অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে দলীয় পতাকা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি। সহকারী (পিএস) মো. হাসান আলী জানান, স্যার মিটিংয়ে রয়েছেন, তবে অনুষ্ঠানে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতারা বিএনপিতে যোগ দিয়েছেন।
জামায়াতের স্থানীয় ও জেলা নেতৃত্ব এ বিষয়ে মন্তব্য করেছেন। উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী বলেন, আনোয়ার হোসেনকে আমরা অনেক আগে বহিষ্কার করেছি। চাকরির বিষয়ে অনৈতিক কাজ ও ঘুষ লেনদেনের অভিযোগে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম জানান, আমি বিষয়টি জানি না, তবে খোঁজ নিচ্ছি।
বহিষ্কৃত জামায়াত নেতা আনোয়ার হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় দীর্ঘ ১৭ বছর আমি অন্যায় জুলুমের শিকার হয়েছিলাম। এজন্য জামায়াত থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট