ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে আগামী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) জন্য সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। এতে বলা হয়েছে, মৌসুমি লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
প্রথম দিন (১৫ অক্টোবর)
চট্টগ্রাম বিভাগের দু’এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ঢাকায় বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। সন্ধ্যা ৬টায় ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৭%।
আগামীকাল সূর্যাস্ত: সন্ধ্যা ৫টা ৩৩ মিনিট।
সূর্যোদয়: ভোর ৫টা ৫৭ মিনিট।
দ্বিতীয় দিন (১৬ অক্টোবর)
চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমবে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তৃতীয় দিন (১৭ অক্টোবর)
চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমবে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
চতুর্থ দিন (১৮ অক্টোবর)
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পঞ্চম দিন (১৯ অক্টোবর)
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাস
পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সর্বশেষ তাপমাত্রা (গত ২৪ ঘণ্টায়)
দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৫.৫° সে., আর সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২০.১° সে.।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি