ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে শেষ মুহূর্তে সংশয়: আখতার
নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়ায় কিছু বিষয় এখনও স্পষ্ট না হওয়ায় শেষ মুহূর্তে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, সনদ কার্যকর করার আগে সব বিষয় পরিষ্কার না থাকলে কার্যক্রমে ঝামেলা দেখা দিতে পারে।
বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের কিছু বিষয় এখনো অস্পষ্ট। সনদ স্বাক্ষরের আগে নোট অফ ডিসেন্ট বিষয়গুলো পরিষ্কারভাবে নির্ধারণ করা প্রয়োজন। খসড়ায় যা রয়েছে, সেখানে বিষয়গুলো স্পষ্ট করা হয়নি, যা শেষ মুহূর্তে সংশয় তৈরি করেছে। জাতিকে অস্পষ্ট রেখে কোনো উদ্যোগ সফল করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, নোট অফ ডিসেন্টগুলোকে একটি সঙ্গতিপূর্ণ কাঠামোর মধ্যে আনার প্রয়োজন। যেভাবে সেগুলো বাস্তবায়ন হবে, তার পথনকশা স্পষ্ট হতে হবে। আমাদের মূল লক্ষ্য জুলাই সনদের বাস্তবায়নের পথ পরিষ্কার করা, তারপরই আমরা সনদ স্বাক্ষরের দিকে অগ্রসর হবো। সব কিছু পরিষ্কার হওয়ার পর যদি সনদ স্বাক্ষরিত হয়, সেটিই হবে আমাদের সাফল্য।
আখতার হোসেন বলেন, বাংলাদেশ যেন জবাবদিহিতাপূর্ণভাবে গণতান্ত্রিক পথে অগ্রসর হতে পারে, সেই লক্ষ্যে আমরা দীর্ঘ সময় ধরে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে সনদ প্রণয়নের কাজ করেছি। এটি একটি অভূতপূর্ব প্রক্রিয়া, সুন্দর সহনশীল পরিবেশে সম্পন্ন হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা এক বছরের আলোচনা ও যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে এসেছে। বাস্তবায়নের প্রক্রিয়া কোনো সুস্পষ্ট বিকৃতির শিকার হয়নি। আমরা চাই এই আদেশ ‘জুলাই আদেশ’ বা ‘সাংবিধানিক সংস্কার আদেশ’ যেকোনো নামে হোক, সেটি বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস রাষ্ট্র ও সরকারের প্রধান হিসেবে এ আদেশ বাস্তবায়ন করবেন—এটাই আমাদের আশাবাদ।
এছাড়া তিনি বলেন, গণভোটের দিন-তারিখ এবং সংবিধানের মৌলিক পরিবর্তনের প্রস্তাব স্পষ্টভাবে নিশ্চিত হওয়া প্রয়োজন। নতুন সংবিধান অন্তর্ভুক্ত হবে না, এটি ‘সংস্কার সংবিধান’ হিসেবে গণ্য হবে। রাজনৈতিক দলগুলো মতপার্থক্য থাকলেও একত্র হয়ে জাতির স্বার্থে আলোচনা করেছে, এবং কমিশনও আমাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে