ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নকল পণ্যের ধাক্কায় শিল্প ও কর্মসংস্থান বিপন্ন : ক্যাব সভাপতি
নিজস্ব প্রতিবেদক :ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সচিব এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ব মান দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মন্তব্য করেছেন, “দেশে এমন কোনো পণ্য নেই যা নকল হয় না।” এই সভার আয়োজন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সভায় এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশে কোনো পণ্য কেনার আগে মানুষ প্রায়শই ভাবেন এটি আসল নাকি নকল। “বিদেশে গেলে এমন ভাবার প্রয়োজন হয় না, কারণ সেখানে পণ্যের মান নিয়ন্ত্রণ অনেক শক্ত। কিন্তু আমাদের দেশে নকল পণ্যের প্রবণতা বিস্তৃত। যদিও আইন-শৃঙ্খলা বাহিনী আছে, তবু নকল পণ্যের ধাক্কা শিল্প ও অর্থনীতির জন্য মারাত্মক হতে পারে।”
তিনি আরও বলেন, একটি শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করতে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় হয়। সেই প্রতিষ্ঠানে ব্যবহৃত তারের ক্ষেত্রে এক থেকে চার নম্বর মান রয়েছে। কিন্তু যদি নকল তার ব্যবহার হয় এবং রাতের বেলা বিদ্যুতের লোড সহ্য করতে না পারায় আগুন ধরে যায়, তাহলে সম্পূর্ণ শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় এবং শ্রমিকরা চাকরি হারান।
এ প্রসঙ্গে সফিকুজ্জামান উল্লেখ করেন, “দেশের প্রকৃত ব্যবসায়ীরা, বিশেষত বেসরকারি খাত, ভালো কাজ করছেন। তাদের পণ্যের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”
সভায় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরীসহ অন্যান্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ