ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
পিলখানা বিদ্রোহ মামলায় কাশিমপুর থেকে ৯ আসামির মুক্তি
নিজস্ব প্রতিবেদক: ২০০৯ সালের পিলখানা বিদ্রোহে দায়ের হওয়া হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় দণ্ডপ্রাপ্ত নয় আসামি অবশেষে মুক্তি পেয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, মঙ্গলবার রাতে তাদের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে বুধবার দুপুরে নয়জন বন্দিকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়।
তিনি আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় আরও চার বন্দির জামিনের কাগজপত্রও এসেছে। প্রয়োজনীয় যাচাই শেষে সবকিছু ঠিক থাকলে বিকেলের মধ্যেই তাদেরও মুক্তি দেওয়া হতে পারে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে। ওই ঘটনায় অনেক সেনা কর্মকর্তা নিহত হন। পরবর্তীতে হত্যাকাণ্ড ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা দায়ের হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী