ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মিরপুর অগ্নিকাণ্ডে তদন্ত শুরু, ক্ষতিগ্রস্তদের আর্থিক প্রণোদনার ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হওয়ার পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নিয়েছে। দুর্ঘটনার কারণ, দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে একটি সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নিহত শ্রমিকদের পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, কমিটির নেতৃত্বে থাকবেন যুগ্মসচিব লস্কর তাজুল ইসলাম। কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে বস্তুনিষ্ঠ প্রতিবেদন দাখিল করবে। এতে অগ্নিকাণ্ডের কারণ, দায়-দায়িত্ব, ক্ষয়ক্ষতির পরিমাণ, আহত ও নিহতদের তালিকা, পরিদর্শনে কোনো গাফিলতি আছে কি না এবং ঝুঁকি নিরূপণ ও নিরসনের সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ ও ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশও থাকবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল