ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
দেশকে অস্থিরতা থেকে মুক্ত করতে দ্রুত নির্বাচন প্রয়োজন: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক :বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, “আর বিভাজন করবেন না, আর কোনো দাবি তুলে বিভেদ সৃষ্টি করবেন না। গণভোট বা পিআর নিয়ে আর আন্দোলন করবেন না। নির্বাচনটি হতে দিন, দেশের মানুষ বাঁচুক।”
বুধবার দুপুরে গড়েয়া ইউনিয়নের বাসীর সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল আরও বলেন, পিআর (প্রতিনিধি অনুপাত) পদ্ধতি সাধারণ মানুষ এখনও ঠিকভাবে বোঝে না। যেটি মানুষ বোঝে না, সেটি দিয়ে কিভাবে সঠিকভাবে প্রতিনিধি নির্বাচন করা সম্ভব হবে। তিনি নিজেও পুরোপুরি পিআর পদ্ধতি বোঝেন না। তাই তার ব্যাখ্যা, পিআরের দাবি পরে তুলে ধরা যেতে পারে; আগে নির্বাচন হওয়া উচিত, যাতে সাধারণ মানুষ অস্থিরতা থেকে মুক্তি পায়।
এছাড়া জনগণের উদ্দেশ্যে তিনি জানান, অতীতে সরকারের অভিজ্ঞতার আলোকে বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান এবং স্বাস্থ্য ও শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মির্জা ফখরুলের বক্তব্যে নির্বাচনের ত্বরান্বিত আয়োজন ও সাধারণ মানুষের নিরাপত্তা অগ্রাধিকার হিসেবে রাখা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া