ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাজধানীজুড়ে আজকের কর্মসূচী (১৫ অক্টোবর)
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় বুধবার (১৫ অক্টোবর) বিভিন্ন সরকারি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিনটি শুরু থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে নাগরিক সমাবেশ, মতবিনিময় সেমিনার এবং প্রতিবাদ সভার আয়োজন লক্ষ্য করা গেছে। সকালের দিকে জাতীয় প্রেসক্লাব, দুপুরে আগারগাঁও বিনিয়োগ ভবন ও বিকেলে মিরপুর রূপনগরে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সভার সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি কে. এম রকিবুল ইসলাম রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক।
দুপুর ১২টা ৩০ মিনিটে আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনের মাল্টিপারপাস হল রুমে ‘বিদেশি বিনিয়োগকারীদের ভিসা, কর্মানুমতি ও নিরাপত্তা ছাড়পত্র সহজীকরণ’ বিষয়ক মতবিনিময় সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিকেলে মিরপুর রূপনগরে, অবৈধ কেমিক্যাল গুদাম ও গার্মেন্টসে অগ্নিকাণ্ডে নিহত ১৬ শ্রমিকের ক্ষতিপূরণ ও ন্যায্য বিচার দাবিতে এনসিপি ঢাকা মহানগর উত্তরের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। মিরপুর-১০ এর স্বাধীনতা চত্বরে তিন দফা দাবিতে এই সভা আয়োজন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল