ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মাদাগাস্কারের ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ মাদাগাস্কারের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। গত কয়েকদিন ধরে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার বিরুদ্ধে চলা ব্যাপক বিক্ষোভের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মঙ্গলবার (১৪ অক্টোবর) সেনাবাহিনীর এলিট ফোর্স কাপসাট এই ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে।
দুই সপ্তাহ আগে মাদাগাস্কারে বিদ্যুৎ বিভ্রাট ও পানি সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছিল, যা পরবর্তীতে দুর্নীতিবিরোধী ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রূপ নেয়। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আন্দ্রির পদত্যাগের দাবি করতে থাকেন। গত শনিবার সেনাবাহিনীর ক্ষমতাধর এলিট ইউনিটের সেনারা অপ্রত্যাশিতভাবে তাদের ব্যারাক থেকে বেরিয়ে এসে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়।
সোমবার জানা যায়, প্রেসিডেন্ট আন্দ্রি ফ্রান্সের একটি সামরিক বিমানে করে দেশ ছেড়েছেন। রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেশত্যাগের তথ্য নিশ্চিত করে জানান যে, জীবন রক্ষার জন্য তিনি একটি ‘নিরাপদ’ স্থানে আছেন।
এরপর মাদাগাস্কারের সংসদ সদস্যরা প্রেসিডেন্ট আন্দ্রিকে অভিশংসনের প্রস্তুতি নিলে তিনি সংসদ বিলুপ্ত করেন। তবে সংসদ সদস্যরা তার এই সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা করে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেন এবং তাকে অভিশংসনের পক্ষে ভোট দেন। এর কিছুক্ষণ পরই সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেয়।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সেনাবাহিনীর কাপসাট ইউনিটই ২০০৯ সালে আন্দ্রিকে প্রথমবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট বানাতে সহায়তা করেছিল। সে বছর তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে সরিয়ে আন্দ্রি ক্ষমতা নিয়েছিলেন। এখন সেই একই ইউনিটের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছে।
কর্নেল মিখায়েল রান্দ্রিয়ানিরিনা নামে সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন যে, সেনাবাহিনী, প্যারামিলিটারি এবং পুলিশ বাহিনীর কিছু সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হবে, যারা প্রেসিডেন্টের কাজ করবে। তিনি এএফপিকে বলেছেন, "সম্ভবত পরিস্থিতি অনুযায়ী এই কমিটিতে বেসামরিক উপদেষ্টাদের যুক্ত করা হবে। এটি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে। একইসঙ্গে কিছুদিন পর আমরা একটি বেসামরিক সরকার গঠন করব।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে