ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সময় এসেছে,তাওয়া গরম,দাবির লড়াই শুরু
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী (আমিনবাজার) পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন করেছে। এই কর্মসূচির মাধ্যমে দলটি তাদের ৫ দফা দাবি আদায়ের প্রতিশ্রুতি দিয়েছে। মানববন্ধনে উপস্থিত নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দাবি আদায়ের জন্য যা করা প্রয়োজন, তা পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। তিনি একটি প্রবাদ উদ্ধৃত করে বলেন, “তাওয়া গরম করছি। তাওয়া গরমে সময় লাগে, কিন্তু গরম হওয়ার পর যখন তাতে বুট দেবেন, তখন ফুটতে সময় লাগে না।”
তাহের আরও বলেন, জামায়াত চাঁদাবাজি বা দখলবাজি করে না; তাদের রাজনীতি জনগণের কল্যাণের জন্য। তিনি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রশাসনের বর্তমান অবস্থা এবং চলমান ষড়যন্ত্র বন্ধ করতে হবে এবং গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ ও সৎ লোকদের নিয়োগ দিতে হবে। হুঁশিয়ারি দিয়ে তিনি উল্লেখ করেন, সময়মতো সাবধান না হলে যারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম জনগণের সামনে প্রকাশ করা হবে।
তিনি সম্প্রতি জনপ্রশাসনে এক সচিব নিয়োগ প্রসঙ্গে অভিযোগ করেন, পূর্বে আশ্বস্ত করা হয়েছিল কোনো দলীয় বা অসৎ লোক নিয়োগ দেওয়া হবে না, কিন্তু তা হয়নি। তিনি বলেন, “এক দিনের মধ্যেই এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যার অতীতের দুর্নীতির ইতিহাস দীর্ঘ এবং তিনি একটি দলের প্রতি সম্পূর্ণ অনুগত।”
জামায়াত নেতা অভিযোগ করেছেন, কিছু ঊর্ধ্বতন পুলিশ ও সিভিল কর্মকর্তা দলীয় লোকদের গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য প্রচণ্ড চাপ প্রয়োগ করছেন। এর ফলে দেশের নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণে বাধা সৃষ্টি হচ্ছে। মানববন্ধনের সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, এহসানুল মাহবুব জোবাবয়ের ও আবদুল হালিম প্রমুখ।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট