ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ধসের বাজারেও লেনদেনে চাঙ্গা ১০ খাত
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৪ অক্টোবর) সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। আজ দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬০৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের তুলনায় ৭৬ কোটি ৪২ লাখ টাক বেশি। এই লেনদেন বৃদ্ধির নেতৃত্বে ছিল ১০ খাতের শেয়ার। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
লেনদেন বৃদ্ধি পাওয়া খাতগুলো হলো- বিমা, ওষুধ ও রসায়ন, বস্ত্র, লাইফ ইন্স্যুরেন্স, বিবিধ, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য প্রযুক্তি, সেবা ও আবাসন, টেলিকমিউনিকেশন এবং মিউচ্যুয়াল ফান্ড। আজ ডিএসইতে এই ১০ খাতে ৪১৩ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৬৮.২২ শতাংশ।
খাতগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে বিমা খাতে। আজ ডিএসইতে এই খাতে ৮৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা মোট লেনদেনের ১৪.০৭ শতাংশ। আর আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৯ কোটি ৪২ লাখ টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। আজ ডিএসইতে এই খাতে ৭৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা মোট লেনদেনের ১২.৭০ শতাংশ। আর আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৭ কোটি ৪০ লাখ টাকা।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বস্ত্র খাতে। আজ ডিএসইতে এই খাতে ৬৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা মোট লেনদেনের ১০.৭৮ শতাংশ। আর আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা।
অন্য খাতগুলোর মধ্যে- লাইফ ইন্স্যুরেন্স খাতে ৪২ কোটি ৮০ লাখ টাকা, বিবিধ খাতে ৪২ কোটি ৮০ লাখ টাকা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২ কোটি ৮২ লাখ টাকা, তথ্য প্রযুক্তি খাতে ২১ কোটি ৩০ লাখ টাকা, সেবা ও আবাসন খাতে ২০ কোটি ২৫ লাখ টাকা, টেলিকমিউনিকেশন খাতে ১৭ কোটি ৭৪ লাখ টাকা এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে ৬ কোটি ৮০ লাখ টাকা।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার