ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ বনাম হংকং: একাদশে বড় পরিবর্তন, জায়গা হয়নি যাদের
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ সন্ধ্যা ৬টায় হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে। গত ৯ অক্টোবর ঢাকায় হোম ম্যাচে হংকংয়ের সঙ্গে খেলা হয়েছিল, চার দিন পর আবারও মুখোমুখি হচ্ছে হামজারা।
দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছেন। হোম ম্যাচে বিতর্কের মুখে পড়া আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদকে এবার শুরুর একাদশে রাখা হয়েছে। গত ম্যাচে সবচেয়ে বেশি ভুল করেছিলেন সাদ উদ্দিন, তবুও তাকে তার ‘প্রিয়’ হিসেবে একাদশে রেখেছেন কোচ। তবে সাদ উদ্দিনের ভাই তাজ উদ্দিন আজ একাদশে নেই।
আগের ম্যাচে ইনজুরির কারণে দ্বিতীয়ার্ধে খেলা তপু বর্মণ এবার তার জায়গা ফিরে পেয়েছেন এবং অধিনায়কের আর্মব্যান্ডও পরেছেন। তপুর সঙ্গে জুনিয়র তপু শাকিল আহাদকেও একাদশে রেখেছেন কোচ হ্যাভিয়ের। তারিক কাজীও একাদশে রয়েছে।
গত ম্যাচে খেলা মোঃ সোহেল রানা ও ফয়সাল আহমেদ ফাহিম আজ একাদশে নেই। মিডফিল্ডের চালিকাশক্তি হিসাবে হামজা চৌধুরির উপর দায়িত্ব থাকছে। আক্রমণভাগে রাকিব হোসেন ও মোরসালিন থাকছেন গত ম্যাচের মতোই।
অ্যাওয়ে ম্যাচ হলেও বাংলাদেশ সাদা জার্সি পরে খেলবে। ৯ অক্টোবরের হোম ম্যাচের আগে দুই দলের ম্যানেজারের মধ্যে সমঝোতা হয়েছে, যার ফলে বাংলাদেশ হোমে অ্যাওয়ের লাল জার্সি ও অ্যাওয়েতে হোমের সাদা জার্সি ব্যবহার করবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মিতুল মারমা (গোলরক্ষক), জায়ান আহমেদ, তারিক কাজী, শাকিল আহাদ তপু, তপু বর্মণ, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, সামিত সোম, সোহেল রানা, মোরসালিন, রাকিব হোসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট