ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে নির্বাচনের ওপর: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আর ফ্যাসিস্ট শাসন প্রত্যাশা করে না বিএনপি বলে জানিয়েছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির কার্যালয়ে সদর ও রুহিয়া থানা মহিলা দলের নির্বাহী কমিটির বর্ধিত সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং তিন এমপিসহ ১,৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা এখন অন্তত রাতে ঘুমাতে পারছেন। অনেক নেতাকর্মী দীর্ঘ ১৫ বছর কারাগারে থেকেছেন এবং মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। এই সময় তিনি তাদের সহায়তাকারী আইনজীবীদের ধন্যবাদ জানান।
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল